টিনটিনরা কমিকস বইয়ের পাতা থেকে সাউন্ডলেস ইনভিজিবল প্লেনে চড়ে পিকনিকে এসেছে ছাঙ্গু লেকের কাছে এক পোড়ো মনাস্ট্রিতে। সেখানে প্রোফেসর ক্যালকুলাস যে গবেষণা নিয়ে মেতে আছেন, সফল হলে মিটে যাবে পৃথিবীর সমস্ত দেশের সীমান্ত সমস্যা। হইচই পড়ে যাবে পৃথিবী জুড়ে। সিয়াচেনে গিয়ে এক দৃষ্টিহীন চৈনিক লামা চুং ওয়াং আর এক মরন্মোন্মুখ ভারতীয় সৈনিকের কাছ থেকে ক্যাসকুলাস পেয়েছেন এর সূত্র। এখন তাঁর চাই ছাঙ্গু লেকের পঞ্চাশ ফুট জলের নীচে পড়ে থাকা আশ্চর্য নির্যাস ভরতি হিরের কৌটো। আর চাই লাল কাপড়ে মোড়া সান্ধ্য-তিব্বতি ভাষায় লেখা এক রহস্যময় পুঁথি। টিনটিন, প্রোফেসর ক্যালকুলাস, ক্যাপটেন হ্যাডক, কুট্টুস আর গাবলুদের সেই পোড়ো মনাস্ট্রিতে এক তুষারঝঞ্ঝার রাতে কুশল, আগমনি, পলাশ, কণাদ, অপরেশ, দেবাংশু আর সৈকতও এসে হাজির। কী হল তারপর?